মূল বিষয়বস্তুতে যান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ আগস্ট ২০২৪-এর প্রজ্ঞাপন অনুযায়ী

একই গেজেটের ২৫৯ জন,এক জায়গায়।

নাম, ক্যাডার, ব্যাচ বা রেজি: নং দিয়ে ব্যাচমেটকে খুঁজুন। সদস্য হলে বর্তমান পোস্টিং, স্থায়ীকরণের খবর আর যোগাযোগ — সব হালনাগাদ থাকে।

গেজেট তালিকা…
    টাইপ করুন — ফল সাথে সাথে বদলাবেসব দেখুন →
    ০গেজেটভুক্ত কর্মকর্তা
    ০বিসিএস ব্যাচ (২৮–৪২তম)
    ০ক্যাডার

    তিন ধাপে সদস্য হোন

    আলাদা নিবন্ধন লাগবে না। নিজের মোবাইল নম্বর থেকেই শুরু।

    1. ১

      মোবাইল দিয়ে লগইন

      নম্বর দিন, SMS-এ আসা ৬ অঙ্কের কোড লিখুন। প্রথমবার হলে অ্যাকাউন্ট নিজে থেকেই তৈরি হবে।

      কোড ৫ মিনিট কার্যকর

    2. ২

      নিজের রেকর্ড দাবি করুন

      ব্যাচ আর রেজি: নং দিয়ে গেজেটে নিজের নাম খুঁজে নিন, নিয়োগপত্র বা পরিচয়পত্রের ছবি দিন।

      JPG, PNG বা PDF · ৫ MB পর্যন্ত

    3. ৩

      অনুমোদনের পর হালনাগাদ রাখুন

      অ্যাডমিন যাচাই করলে SMS পাবেন। এরপর পোস্টিং, স্থায়ীকরণ আর যোগাযোগের তথ্য যোগ করুন।

      কে কী দেখবে, আপনি ঠিক করবেন

    আপনার তথ্য, আপনার নিয়ন্ত্রণে

    কে কোন তথ্য দেখবে তা সার্ভারেই ঠিক হয় — ব্রাউজারে লুকানো নয়। মোবাইল নম্বর এনক্রিপ্ট করে রাখা হয়।

    লগইন ছাড়া — শুধু প্রকাশিত গেজেটের তথ্য।

    ✓গেজেটের ৮টা তথ্যনাম, পদ, ক্যাডার, ব্যাচ, রেজি: নং…
    —ছবি ও বর্তমান পোস্টিং
    —স্থায়ীকরণের অবস্থাহ্যাঁ / না
    —হোয়াটসঅ্যাপ নম্বরমালিক অনুমতি দিলে
    —ইমেইলমালিক অনুমতি দিলে
    —লগইন মোবাইল ও ঠিকানাশুধু নিজে ও অ্যাডমিন

    সাধারণ প্রশ্ন

    আমার নাম গেজেটে আছে, কিন্তু দাবির পাতায় খুঁজে পাচ্ছি না

    ব্যাচ আর রেজি: নং দুটোই মিলতে হবে — বাংলা বা ইংরেজি যেকোনো অঙ্কে লেখা যায়। তারপরও না মিললে দাবির পাতার "অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ" লিংক ব্যবহার করুন।

    আমার মোবাইল নম্বর কি অন্যরা দেখতে পাবে?

    না। লগইনের নম্বর শুধু আপনি আর অ্যাডমিন দেখেন। হোয়াটসঅ্যাপ নম্বর সদস্যরা দেখবেন কিনা, তা সেটিংস থেকে আপনি ঠিক করবেন।

    গেজেটে আমার নামের বানান ভুল আছে

    প্রোফাইল এডিটে ঘরের পাশে "ভুল আছে?" চাপুন, সঠিক তথ্য আর প্রমাণ দিন। অ্যাডমিন যাচাই করে ঠিক করে দেবেন।

    স্থায়ীকরণের তথ্য কেন চাওয়া হচ্ছে?

    কতজনের স্থায়ীকরণ হয়েছে আর কারা বাকি আছেন — তা ব্যাচভিত্তিক দেখা যায়, যাতে সবাই একসাথে খোঁজ নিতে পারেন। এই তথ্য শুধু সদস্যরা দেখেন।

    এই গেজেটে আপনার নাম আছে?

    প্রোফাইল দাবি করতে দুই মিনিট লাগে। ব্যাচমেটরা তখন আপনাকে খুঁজে পাবেন।